স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন।

আপনার মূল্যবান ভোট দেওয়ার আগে কিছু বিষয় চিন্তা করুন। কারণ ভোট শুধু একটি দল নয়-দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। ভোটের সিদ্ধান্ত মানেই দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত-এর প্রভাব সুদূরপ্রসারী

বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান একটি তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যাক

গণতন্ত্র ও নির্বাচনকেন্দ্রিক রাজনীতি

বিএনপির অবস্থান অবাধ ও সুষ্ঠু নির্বাচন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পষ্টভাবে স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের দাবি করে। বিএনপি মনে করে-ভোটাধিকার নিশ্চিত না হলে জনগণের মতামত প্রতিফলিত হয় না এবং গণতন্ত্র কার্যকর থাকে না। ভোটাধিকার, সংসদ ও বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে বিএনপি রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে দেখে।


ক্ষমতার ভারসাম্য, বিরোধী দলের ভূমিকা এবং সাংবিধানিক কাঠামোর ওপর বিএনপি জোর দেয়।

অন্যান্য দলের অবস্থান ও চ্যালেঞ্জ

জাতীয় নাগরিক দল (এনসিপি) এখনো এই বিষয়ে সুস্পষ্ট কোনো নীতিগত অবস্থান বা স্পষ্ট আদর্শ প্রকাশ করেনি এর ফলে দলটির এর ভেতরে মতপার্থক্য স্পষ্ট - কেউ কেউ জামায়াতে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করছে, আবার কেউ ভিন্ন রাজনৈতিক অবস্থানের দিকে ঝুঁকছে।

স্পষ্ট আদর্শ ছাড়া কোনো রাজনৈতিক দল দীর্ঘমেয়াদে ঐক্যবদ্ধ থাকতে পারে না। আর দলীয় ঐক্য ছাড়া একটি দেশ পরিচালনা করা সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করলেও, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট কেন্দ্রিক আদর্শের প্রতি ও বহুমাত্রিক রাজনৈতিক মতাদর্শের ভূমিকা সীমিত হয়ে পড়ে।

Check

স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন, ভোটাধিকার এবং সাংবিধানিক গণতন্ত্রই কার্যকর রাষ্ট্র পরিচালনার ভিত্তি। বিএনপি এই কাঠামোর প্রতি স্পষ্ট অঙ্গীকার করে, অভিজ্ঞতা, আদর্শগত স্পষ্টতা ও সাংবিধানিক কাঠামোর প্রতি অঙ্গীকারই ভবিষ্যৎ নির্ধারণ করে।

ভোটের অধিকার, গণতন্ত্র ও বাস্তব পরিবর্তনের জন্য BNP